মালদা

মালদায় দুই দিনব্যাপী ডাক টিকিট প্রদর্শনী, ডাক বিভাগ এর পক্ষ থেকে

প্রায় ১৩ চছর পর আবার আজ আবার জেলা স্তরে দুই দিনব্যাপী ডাক টিকিট প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হল মালদায়। আজ এই প্রদর্শনী অনুষ্ঠানটি হয় মালদার সত্য চৌধুরী ইন্দোর ইস্টেডিয়ামে। অনুষ্ঠানে এক সদস্য জানান,  এর আগে ২০০৩ সালে হয়েছিল এই প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। তারপর আবার আজ প্রায় ১৩ চছর পর এই প্রদর্শনী হচ্ছে। এখানে প্রায় ৭০ টি ফ্রেম করা হয়েছে ডাক টিকিটের। তাদের প্রত্যেকের মধ্যে প্রতিযোগিতা হবে। এছাড়াও এখানে অঙ্কন, কুইজ এই সমস্ত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে আগামীকাল। এরপর সেদিন পুরুস্কার বিতরনি করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে। পশ্চিমবঙ্গ সার্কেল মালদা ডাকমণ্ডলের এই প্রদর্শনী অনুষ্ঠানে ভারত সরকারের পক্ষ থেকে ৪০টি স্কলারশিপ দেওয়ার ব্যাবস্থা করা হয়। যারা এই স্কলারশিপের যোগ্য তাদেরকে বিচার করে এটি দেওয়া হবে। প্রতি বছর ছয় হাজার করে মাসে পাঁচশো টাকা করে। আজ এই ডাক টিকিট প্রদর্শনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজবাজার বিধায়ক তথা চেয়ারম্যান নিহার রঞ্জন ঘোষ সহ অন্যান্যরা।                
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/tlsEfqguY-M